Taratala: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে থেঁতলে যাওয়া শরীর, অন্ততপক্ষে আটকে ৫০ জন! তারাতলায় ভয়ঙ্কর ঘটনা | Taratala Factory Shed Collapse: Several Injured, Dozens Feared Trapped Under Debris
তারাতলায় ধ্বংসস্তূপের নীচে আটকে বহুImage Credit: TV9 Bangla
কলকাতা: তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। আহত হয়েছেন একাধিক। ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কার্যে দমকল। দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টিন, লোহার বিম ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে রয়েছে।
জানা যাচ্ছে, ওই এলাকায় একটি কারখানার গোডাউন তৈরি হচ্ছিল। নির্মাণের সময়েই একবার ভেঙে পড়ে। তারপর সেটা কোনওভাবে ঠিক করে শেডের নীচে ভিতরে ঢুকেই আবার গোটা ‘সেট-আপ’ দাঁড় করানোর চেষ্টা করছিলেন কর্মীরা। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা টিনের শেড।
বিস্তারিত আসছে…