ম্যান সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
দুরন্ত ছন্দে ২০২৬-২৭ মরশুমের ক্লাব ফুটবল শুরু করল আর্সেনাল। রবিবার রাতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো মিকেল আর্তেতার দল। ৩-০ গোলে দাপুটে জয় তুলে নিয়ে গানার্সরা বুঝিয়ে দিল প্রিমিয়ার লিগে নামার আগে তৈরি তারা। আর্সেনালের হয়ে স্কোরশিটে নাম তুললেন রিকার্দো কালাফিওরি, কাই হ্যাভার্ৎজ় এবং মার্টিন ওডেগার্ড। নতুন কোচ এন্জ়ো মারেস্কার অধীনে প্রথম থেকেই মুখ থুবড়ে পড়ল আর্লিং হাল্যান্ড, জেরেমি দোকু সমৃদ্ধ ম্যান সিটি।