নস্ট্যালজিয়া আমির, ভরা সভার মাঝে ছুটে গিয়ে কাকে জড়িয়ে ধরলেন - 24 Ghanta Bangla News
Home

নস্ট্যালজিয়া আমির, ভরা সভার মাঝে ছুটে গিয়ে কাকে জড়িয়ে ধরলেন

Spread the love

নস্ট্যালজিয়া আমির, ভরা সভার মাঝে ছুটে গিয়ে কাকে জড়িয়ে ধরলেন

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চিত খবর আমির খান কন্যা ইরা খানের বিয়ে। ট্রেনার নূপুর শেখরেকে বিয়ে করলেন ইরা খান। সম্পর্কের খবর বেশ কিছুদিন ধরে ছিল চর্চায়। তারপরই আসে বিয়ের খবর। প্রথমে বাগদান পর্ব সারেন তাঁরা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন। দুই মতে বিয়ে হয় তাঁদের। বিয়েতে সেভাবে কাউকে উপস্থিত থাকতে না দেখা গেলেও রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, আম্বানি পরিবার অতিথির তালিকায় ছিল প্রায় গোটা বলিউড। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রণবীর কাপুর, এসেছিলেন প্রায় সকলেই।

সাদা শেরওয়ানি সুটে সেজেছিলেন এদিন আমির খান। সকলের সঙ্গে আসরে মাতলেন তিনি। হই হই করে নাচতেও দেখা গেল তাঁকে। ডান্স ফ্লোরে তিনিই যেন মধ্যমণি। নাচলেন লুস কন্ট্রোল গানের সঙ্গে। সকলকে করে দেখালেন হুক স্টেপ। এরপরই হঠাৎ বেজে ওঠে পাপা কহেতে হ্যায় গানের টিউন। নাচ থামিয়ে মঞ্চের দিকে দৌড়ে যান তিনি। ডিজেকে জড়িয়ে ধরেন আবেগঘন হয়ে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তা সকলের নজর কাড়ে। মেয়ে ইরা আমির খানের নয়নের মণি। নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে বিয়ে দিলেন তিনি মেয়ের, তা এক কথায় বলাই বাহুল্য। বহুদিন পর এক ছাদের তলায় তিন খান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত রিসেপশনে যেমন শ্বশুর নেচে সকলের নজর কেড়েছিলেন, ঠিক তেমনই বিয়ের দিন জামাই নূপুরের নাচ চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। রেজিস্ট্রি বিয়ের দিন ৮ কিলোমিটার দৌড়ে সইসাবুদ করতে এসেছিলেন নূপুর। ৩ জানুয়ারি হয় সেই আইনি বিয়ের অনুষ্ঠান। তারপর ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থানের উদয়পুরে বিলাশবহুলভাবে নূপুর-ইরার সামাজিক বিয়ে আয়োজিত হয়। হলদি-মেহেন্দি-সঙ্গীত সবই হয় সেই বিয়েতে। রিনা দত্ত এবং আমির খানের একমাত্র কন্যা ইরা। কন্যার বিয়েতে সেদিনও তাই জমিয়ে সাজগোজ করেছিলেন আমির। রিসেপশনে তার ব্যতিক্রম হল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *