ডুরান্ড কোয়ার্টারে আর্মির বিরুদ্ধে কেমন একাদশ নামাতে পারেন হাবাস?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার সন্ধ্যায় সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাদের লড়াই করতে হবে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। গত…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার সন্ধ্যায় সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাদের লড়াই করতে হবে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। গত কয়েকদিন আগেই এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যেখানে কুয়েতের শক্তিশালী ফুটবল ক্লাব আল আরবিকে কার্যত খরকুটোর মতো উড়িয়ে দিয়েছিল মশাল ব্রিগেড। পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়তে হলেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ম্যাচে ফিরিয়েছিলেন জয় গুপ্তা। একটা সময় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিলেও সমস্ত কিছু জবাব দিয়েছেন এই ভারতীয় ডিফেন্ডার।
Also Read | এই নাইজেরিয়ান ডিফেন্ডারকে দলে টেনে চমক দিল ওডিশা
লাল-হলুদ জার্সিতে করেছেন প্রথম গোল। সেটাও আবার আন্তর্জাতিক ম্যাচে। এক কথায় বিরাট পাওনা। পরবর্তীতে মহম্মদ রশিদ থেকে শুরু করে রোহিত দানু ও ডেভিড লালহানসাঙ্গার আগমনে আক্রমণে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল। যার ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে এসেছিল জয়। এই অনবদ্য পারফরম্যান্সের দরুন বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে একাদশে হয়তো খুব একটা বদল করতে চাইবেন না হাবাস। অর্থাৎ চেনা একাদশেই হয়তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামবে ইস্টবেঙ্গল।
Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন
প্রয়োজনে হয়তো মাঠে নামাতে পারেন ডেভিডদের। তবে এসবের মাঝেই দলের বিদেশি ডিফেন্ডার নাচো মনসালভেকে নিয়ে রয়ে যাচ্ছে ধোঁয়াশা। এবারের এই মরসুমের শুরুতেই তাকে দলে সই করিয়েছিল মশাল ব্রিগেড। কোচের পছন্দ অনুযায়ী তাকে দলে আনা হলেও বর্তমানে এই ফুটবলারকে নিয়ে যথেষ্ট অখুশি হাবাস। ম্যাচের আগের দিন দলের অনুশীলনে আসলেও অধিকাংশ সময় থেকেছেন ড্রেসিংরুমে। আগামী দিনে আদৌও তিনি এই দলে থাকবেন কিনা গোটা বিষয়টি নির্ভর করছে কোচের সিদ্ধান্তে।