স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’ গানকে অপমান সনিয়া গান্ধীর? BJP-র অভিযোগে কড়া জবাব কংগ্রেসের
বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল একে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে দাবি করেন। তাঁর কথায়, ‘জাতীয় গান সম্পর্কে এই ধরনের মনোভাব কংগ্রেসের মানসিকতাকে প্রকাশ করে। এটি কেবল একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় চেতনার প্রতীক।’ বিজেপির এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘বন্দে মাতরম-এর শুরুর কয়েকটি পঙক্তি গাওয়ার পরেই সনিয়া গান্ধী অস্বস্তি বোধ করতে শুরু করেন এবং গানটি থামানোর ইঙ্গিত দেন। গানটি চলার সময়ে এবং এমনকী জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেও রাহুল গান্ধীকেও অস্বস্তিবোধ করতে দেখা যায়। আসলে এটিই কংগ্রেস দলের সেই পুরোনো দ্বিধা—ভারতের সাংস্কৃতিক চেতনা, সভ্যতার ঐতিহ্য এবং জাতীয় আবেগের বিষয়ে গান্ধী পরিবার কেন এত অস্বস্তি বোধ করে?’