Bhangar: ভাঙড়ে আগুন লাগানোর ঘটনায় মুক্তি পেলেন ২৫ ISF কর্মী , বরণ করে নিলেন নওশাদ - Bengali News | Bhangar 25 ISF personnel released in Bhangra arson case, Naushad welcomes them - 24 Ghanta Bangla News
Home

Bhangar: ভাঙড়ে আগুন লাগানোর ঘটনায় মুক্তি পেলেন ২৫ ISF কর্মী , বরণ করে নিলেন নওশাদ – Bengali News | Bhangar 25 ISF personnel released in Bhangra arson case, Naushad welcomes them

Spread the love

মুক্তি পেলেন ২৫ আইএসএফ কর্মীImage Credit source: TV9 Bangla

দক্ষিণ ২৪ পরগনা: আগুন লাগানোর ঘটনায় ধৃত ২৫ আইএসএফ কর্মী মুক্তি পেলেন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। ১৪ এপ্রিল ভাঙরের নতুন সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল। যে সভাতে উপস্থিত থাকার কথা ছিল ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর।সভা শুরুর আগেই ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে।

পরবর্তীতে বিকালে সোনপুর বাজারের সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তারপরে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে ও তাঁদের কিছু বাইক পুড়িয়ে দেয় ও কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সেই ঘটনায় তখন ২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন।

কর্মী সমর্থকদের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে। বিধায়ক বলেন, “বিরোধীশূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার দলের কর্মী সমর্থকদের।পুলিশ কোনওভাবে প্রমাণ করতে পারেননি যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে।তিনি আরো গুরুতর অভিযোগ করে বলেন,জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *