হুগলি: মোবাইল জলে ডুবিয়ে ভিডিও, ছবি ভাইরাল করা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা আর তা থেকেই রক্তারক্তিকাণ্ড! বন্ধুকে ছুরি মারার অভিযোগ অপর জনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য খন্যানের পশ্চিমপাড়ায়। মিজানুর আর রাজা দুই বন্ধু। খন্যান পশ্চিমপাড়ায় বাড়ি মিজানুরের। পেশায় পরিযায়ী শ্রমিক। মুম্বইয়ে কাজ করতেন। কিছুদিন আগে গ্রামে ফিরেছেন। রাজার বাড়িও খন্যানের চৌমাথায়। তাঁর ফাস্ট ফুডের […]