‘বিকশিত ভারত’ প্রবন্ধ লিখেই বাজিমাত, লালকেল্লায় অনুষ্ঠানে হাজির সেলিমা মোল্লা
ফোনে সেলিমা বলে, ‘বাবা কোনও দিন দিল্লি যায়নি। আমি প্রবন্ধ লিখে লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে থাকার সুযোগ পেয়েছি। টাকার অভাবে যেতে পারছিলাম না। বিধায়ক কাকু সাহায্য না করলে সম্ভব হতো না।’ বিধায়ক বলেন, ‘সুন্দরবনের মেয়ে আমন্ত্রণ পেয়েও যেতে পারবে না, এটা হতে পারে না। তাই সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি।’