গাড়িতে করে মাংস পাচারের অভিযোগ, গ্রেপ্তার ১৮
সাতটি গাড়িতে করে প্রায় ৫৮২১ কেজি মাংস পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের রূপনারায়ণপুর এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি সমেত মাংস। ওই মাংসের কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেগুলি কীসের মাংস এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে।