প্রধানকে ‘কাটমানি’ নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, পদ খোয়ালেন ডোমকলের বিডিও
গ্রাম পঞ্চায়েত প্রধানকে ‘কাটমানি’ নেওয়ার পরামর্শ দিয়েছেলেন এক বিডিও বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ওই বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কথোপকথন। সেই ২ মিনিট ২২ সেকেন্ডের অডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। এর পরেই পদক্ষেপ করা হয়েছে ডোমকলের BDO শঙ্খদীপ দাসের বিরুদ্ধে। তাঁকে ওই পদ সরিয়ে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বিজ্ঞপ্তি জারি করে শঙ্খদীপকে কম গুরুত্বপূর্ণ পদে বহরমপুর সদর মহকুমা দপ্তরের তৃতীয় অফিসার পদে বদলি করা হয়েছে। সেই সঙ্গেই ডোমকলের বিডিও করা হয়েছে সুদীপ্ত অধিকারীকে।