Suvendu Adhilari: বন্যা বিপর্যস্ত অসমের পাশে বাংলা, ১০ কোটি সাহায্য শুভেন্দুর, ধন্যবাদ হিমন্ত বিশ্বশর্মার | Assam Floods: West Bengal Government Sends Rs 10 Crore Aid, Himanta Biswa Sarma Thanks CM Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhilari: বন্যা বিপর্যস্ত অসমের পাশে বাংলা, ১০ কোটি সাহায্য শুভেন্দুর, ধন্যবাদ হিমন্ত বিশ্বশর্মার | Assam Floods: West Bengal Government Sends Rs 10 Crore Aid, Himanta Biswa Sarma Thanks CM Suvendu Adhikari

Spread the love

শুভেন্দু-হিমন্ত বিশ্বশর্মাImage Credit: Tv9 Bangla

কলকাতা: বন্যায় বিপর্যস্ত অসম। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অসমের এই দুর্দিনে সাহায্যে হাত বাড়িয়ে দিল বাংলা। অসমের পাশে দাঁড়াতে বিধানসভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। কথা মতোই কাজ। অসম সরকারের কাছে ১০ কোটি পাঠাল শুভেন্দু-সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী।

কী লিখেছেন শুভেন্দু অধিকারী ?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা দেন, যে কোনও সংকটময় পরিস্থিতিতে অসমের পাশে রয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী লেখেন, “‘মানুষ মানুষের জন্য’। রাষ্ট্রবাদী সরকার সর্বদা যে কোনও প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে আপনাদের পাশে রয়েছে। মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদে অসমের এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাক এবং জনজীবন স্বাভাবিক হোক এই কামনাই করি। পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন আগামী দিনে আরও সুদৃঢ় হোক।”

ধন্যবাদজ্ঞাপন অসমের মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বাংলাকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ ও অসমের আত্মিক সম্পর্ককে তুলে ধরেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লেখেন, “অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিনের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও দুই রাজ্যের মানুষের আন্তরিকতার বন্ধনে গড়ে উঠেছে এই সম্পর্ক। বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীশুভেন্দু অধিকারী মহাশয় এবং বাংলার জনগণের প্রতি অসমবাসীর হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদ আমাদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিক…এই কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *