Asansol: মমতাও সতর্ক করেছিলেন, এবার জালে আসানসোলের প্রাক্তন বিধায়ক হরেরাম সিং | Former TMC MLA Hareram Singh’s Son Prempal Singh Arrested in Asansol After Years on the Run - 24 Ghanta Bangla News
Home

Asansol: মমতাও সতর্ক করেছিলেন, এবার জালে আসানসোলের প্রাক্তন বিধায়ক হরেরাম সিং | Former TMC MLA Hareram Singh’s Son Prempal Singh Arrested in Asansol After Years on the Run

Spread the love

প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতারImage Credit: TV9 Bangla

আসানসোল: দীর্ঘদিন ভিন রাজ্যে আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে আসানসোলের জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বিতর্কিত ছেলে প্রেমপাল সিং। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি কয়লা ও বালি পাচার, অবৈধ সিন্ডিকেট চালানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবারই তাকে আসানসোল আদালতে পেশ করা হবে।

​প্রসঙ্গত, প্রায় দেড় মাস আগে, অর্থাৎ গত ১ জুলাই জামুড়িয়ার বহুলা এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন কার্যালয়ে আচমকা অভিযান চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতে উদ্ধার হয়েছিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বেশ কিছু গোপন নথিপত্র এবং ৮০ রাউন্ড ব্যবহৃত কার্তুজ! একটি ব্যক্তিগত কার্যালয়ে কীভাবে সরকারি কোল কোম্পানির গোপন নথি এল এবং অত বিপুল পরিমাণ কার্তুজ কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে জোর শোরগোল পড়ে যায়।

​গত ১ জুলাইয়ের সেই অভিযানের পর থেকেই গ্রেফতারির আশঙ্কায় এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল প্রেমপাল। পুলিশ তাকে তন্নতন্ন করে খুঁজছিল। ​এলাকায় ‘বাহুবলী’ হিসেবে পরিচিত প্রেমপাল সিংয়ের বিতর্কিত কর্মকাণ্ড অবশ্য নতুন নয়। তৃণমূল জমানায় বাবার বিধায়ক পদকে পুঁজি করে নিজের গাড়িতে লালবাতি জ্বালিয়ে ও হুটার বাজিয়ে এলাকায় দাপিয়ে বেড়াত সে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ উঠেছিল। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, জামুড়িয়ার এক জনসভা থেকে খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কড়া সতর্কবার্তা দিয়েছিলেন তৎকালীন বিধায়ক হরেরাম সিংকে।

​কিন্তু দলনেত্রীর সতর্কবার্তার পরও যে তার বেআইনি সিন্ডিকেট থমকে থাকেনি, দেড় মাস আগের অভিযানে ইসিএলের গোপন নথি ও কার্তুজ উদ্ধারই তার প্রমাণ। ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকার পর অন্ডাল বিমানবন্দরে আসার খবর পেতেই ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করে জামুড়িয়া থানার বিশেষ টিম। ​পুলিশ সূত্রের খবর, প্রেমপালকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত আরও গভীরে নিয়ে যেতে চান তদন্তকারীরা। এই বেআইনি সিন্ডিকেট এবং কয়লা সংস্থার নথি ফাস চক্রে আর কে কে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *