Rajesh Sharma Hospitalised: গুরুতর অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার? | Actor rajesh sharma hospitalized in kolkata - 24 Ghanta Bangla News
Home

Rajesh Sharma Hospitalised: গুরুতর অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার? | Actor rajesh sharma hospitalized in kolkata

Spread the love

আচমকা গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরেছেন অভিনেতা। সুগার বেড়ে গিয়ে বিপত্তি ঘটে। পায়ে ক্ষত সৃষ্টি হয়। পা ভালোরকম ফুলে যায়। এক ধাক্কায় সুগার বেড়ে যাওয়ায় এই সংক্রমণ। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তড়িঘড়ি সোমবারই রাতে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।

এখন কেমন আছেন অভিনেতা?
রাজেশ শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু তথা টলিউডের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় Tv9Bangla-কে অভিনেতার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন। মঙ্গলবার হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতেও গিয়েছিলেন সুদীপা। তিনি জানান, প্রথম দিকে রাজেশদার শারীরিক অবস্থা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছিল, যা যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। তবে এখন, শরীরে নানাবিধ জটিলতা পুরোপুরি না কাটলেও, অভিনেতার অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউড জুড়ে শোরগোল পড়ে যায়। সুদীপার থেকেই রাজেশ শর্মার শারীরিক অবস্থার কথা জানতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। তারপরই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তৎপর হন খোদ টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজে উদ্যোগী হয়ে রাজেশ শর্মার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

টলিউড থেকে বলিউড—নিজের জাত চিনিয়েছেন অভিনয়ের দক্ষতায়। ‘পারমিতার একদিন’, ‘পরিণীতা’ থেকে শুরু করে ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘এমএস ধোনি’ কিংবা ‘মিশন রানিগঞ্জ’-এর মতো ছবিতে তাঁর দাপুটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে বারবার। সাম্প্রতিক ‘নয়ন রহস্য’ বা ‘দ্য একেন’-এর পর্দাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। দুই ইন্ডাস্ট্রিরই অত্যন্ত সুপরিচিত ও ভরসার নাম রাজেশ শর্মা। তবে সম্প্রতি এই অভিনেতার আচমকা হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগী মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *