রেশনের চালে মিলল পোকা, উত্তেজনা গোপালনগরে - 24 Ghanta Bangla News
Home

রেশনের চালে মিলল পোকা, উত্তেজনা গোপালনগরে

Spread the love

এই সময়, গোপালনগর: রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল গোপালনগরের এক রেশন ডিলারের বিরুদ্ধে। মাটি, কাঁকর ভর্তি চাল এবং গম দেওয়ার অভিযোগে ওই রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপভোক্তারা। রেশন সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের টাকা দেওয়ার অভিযোগও উঠেছে ডিলারের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গোপালনগর থানার পুলিশ।

গোপালনগর স্টেশন রোড সংলগ্ন এলাকায় রেশন দোকান চালান ডিলার রঞ্জিত সেন। এ দিন অনেক উপভোক্তা রেশন সামগ্রী নিতে আসেন। গম এবং চাল নেওয়ার পরেই গুঞ্জন শুরু হয়। দেখা যায় গমের মধ্যে রয়েছে মাটি এবং কাঁকর, সঙ্গে প্রচুর ময়লা। চালের মধ্যেও পোকা পাওয়ার অভিযোগ করেছেন একাধিক উপভোক্তা। উপভোক্তাদের একাংশের দাবি, নিম্নমানের খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি রেশন সামগ্রী না দিয়ে টাকা দেন রঞ্জিত। খবর পেয়ে পুলিশ এসে রেশন ডিলারের মজুত চাল, গমের বস্তা থেকে খাদ্য সামগ্রী পরীক্ষা করে দেখে। তবে, রেশন সামগ্রীর পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত।

এই প্রসঙ্গে উপভোক্তা উত্তম সর্দার বলেন, ‘গমের মধ্যে প্রচুর মাটি ও কাঁকর মেশানো। এটা খাওয়ার মতো নয়।’ আর এক গ্রাহক বিভাস সরকার বলেন, ‘সরকার তো বলছে, রেশনে উন্নত মানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। কিন্তু রঞ্জিত সেনের রেশন দোকান থেকে যে চাল–গম দেওয়া হচ্ছে, তা খাওয়ার অযোগ্য।’ রেশন ডিলার রঞ্জিত সেন বলেন, ‘বস্তায় যেমন চাল–গম এসেছে, সেটাই দেওয়া হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *