বাজারে আসছে Royal Enfield Himalayan 440, আগের ভ্যারিয়েন্টের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও কেন নতুন বাইক?
অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের কাছে Royal Enfield Himalayan বাইকটি অত্যন্ত পছন্দের। উঁচু সিট, লম্বা আকার, শক্ত গড়ন, স্পোক হুইল এবং অফরোড টায়ার এবং লং ট্যুরের জন্য প্রয়োজনীয় সেটআপের কারণে বাইকটি জনপ্রিয়। তবে, ইতিমধ্যেই সফল একটি প্রডাক্ট নিয়ে কেন এত এক্সপেরিমেন্ট করছে সংস্থা?