তিরুপতি থেকে চুরি ২০০ iphone, বাংলা হয়ে ও পারে পাচারের ছক, তার পর…
তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মহম্মদ ইসমাইল হক ফরাক্কা ব্যারেজ আবাসন এলাকার বাসিন্দা। বাকি তিন জন নাসিরুদ্দিন শেখ, টনিক শেখ এবং আলম শেখ ঝাড়খণ্ডের রাধানগরের বাসিন্দা। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করিয়ে ট্রানজ়িট রিমান্ডের আবেদন করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ। পাশাপাশি এই চক্রে আর কেউ জড়িত কি না, তার তদন্তও শুরু হয়েছে।