ঐশ্বর্যর ভাবমূর্তি ধ্বংস করতে চেয়েছিলেন কোন পরিচালক? - 24 Ghanta Bangla News
Home

ঐশ্বর্যর ভাবমূর্তি ধ্বংস করতে চেয়েছিলেন কোন পরিচালক?

Spread the love

সুইমিং পুলের পাশে সাদা ব্লেজ়ার পরে বসে থাকা ঐশ্বর্যা রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চন

দীর্ঘ বছর ইন্ডাস্ট্রিকে অভিনয়, সৌন্দর্যে মুগ্ধ করেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

জমকালো সাদা গাউন ও কালো জ্যাকেট পরা ঐশ্বর্যা রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চন

কিন্তু অনেকেরই অজানা, বলিউডের এই অভিনেত্রীর কেরিয়ার, ভাবমূর্তি একটা সময়ে ধ্বংস করতে চেয়েছিলেন এক পরিচালক।

অলঙ্কারখচিত কালো রাজকীয় পোশাকে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চন

সুভাষ ঘাই পরিচালিত ছবি ‘তাল’ সম্প্রতি ২৭ বছর পূর্ণ করল। মানসীর চরিত্রের জন্য সেখানে ঐশ্বর্যকে নেওয়ার ক্ষেত্রে কী করতে হয়েছিল সুভাষকে?

কালো পোশাক ও ব্রোচ পরা ঐশ্বর্যা রাই বচ্চনের একটি পোজ়।
ঐশ্বর্য রাই বচ্চন

‘তাল’ সিনেমার মানসীর জীবনের সঙ্গে অনেক পার্থক্য ছিল ঐশ্বর্যর। তিনি মূলত গ্ল্যামারেই জন্যই সুপরিচিত ছিলেন।

চশমা পরা হাসি মুখে চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই।
সুভাষ ঘাই

তবে সুভাষ ঘাই তাঁর ছবিতে কোনও বিশ্ব সুন্দরীকে চাননি। একেবারেই সাধারণ কোনও মেয়েকে চেয়েছিলেন পরিচালক।

কালো পোশাকে লাল লিপস্টিক পরা ঐশ্বর্যা রাই বচ্চনের ক্লোজ়-আপ।
ঐশ্বর্য রাই বচ্চন

তাই ঐশ্বর্যকে প্রস্তাব দেওয়ার সময়ে পরিচালক তাঁকে জানিয়ে দিয়েছিলেন চরিত্রের জন্য প্রয়োজনে নিজের ভাবমূর্তি ভাঙতে হবে।

সাদা পোশাক ও কপালে টিপ পরা ঐশ্বর্যা রাই বচ্চনের হাসিমুখ।
ঐশ্বর্য রাই বচ্চন

সুভাষের কথায়, ‘আমি ওকে বলেছিলাম, তোমার ভাবমূর্তিটা আমাকে ভাঙতেই হবে। তাই প্রথম এক ঘণ্টা তুমি কোনও মেকআপ ব্যবহার করবে না।’

অফ-শোল্ডার সাদা গাউনে স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ঐশ্বর্যা রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য অবশ্য তাঁকে কথা দিয়েছিলেন, যেমন ভাবে পরিচালক চাইবেন, তিনি নিজেকে সে ভাবেই গড়ে নেবেন।

লাল কারুকাজ করা পোশাকে হাতঘড়ি পরা ঐশ্বর্যা রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চন

সুভাষ চেয়েছিলেন কোনও তারকার নামে যাতে ‘তাল’ জনপ্রিয় না হয়। বরং, তাঁর সিনেমা জনপ্রিয় করে তুলুক অভিনেত্রীকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *