Uttarakhand Tunnel Collapsed: উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, আচমকা সুড়ঙ্গে ধস নেমে আটকে বহু শ্রমিক | Uttarakhand Tunnel Collapse: 18 Workers Trapped in Chamoli, Rescue Operation Continues
চামোলির সুড়ঙ্গে দুর্ঘটনাImage Credit: PTI
চামোলি: উত্তরাখণ্ডে (Uttarakhand) ফের বিপর্যয়। আরও একটি টানেলে ধস নেমে বিপত্তি। জানা গিয়েছে, চামোলির বিষ্ণুগড়-পিপলকোটির নির্মীয়মাণ টানেলে (Chamoli Tunnel Collapsed) জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতরে ছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। হঠাৎ তীব্র জলস্রোত, সেইসঙ্গে ধস নামে। ফলে ওই সুড়ঙ্গে আটকে পড়েন প্রায় বহু শ্রমিক। ১৮ জন শ্রমিকেরই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
চলছে উদ্ধারকাজ
চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের (Tunnel Collapsed) ভিতরে প্রায় ১৮ জন শ্রমিক ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। এখনও পর্যন্ত সুড়ঙ্গের ভিতর থেকে ১৬ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও কয়েকজন শ্রমিক ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
কীভাবে ঘটে দুর্ঘটনা?
চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প। THDC ইন্ডিয়া-র উদ্যোগে নির্মীয়মাণ এই প্রকল্পেরই একটি সুড়ঙ্গে ধস নামে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুড়ঙ্গের ভিতরে ভূমিধসের জেরেই এই বিপত্তি ঘটে। তার ফলেই সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা ভিতরে আটকে পড়েন বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত বাকি শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।