রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মহাসচিবের নাম ঘোষণা করল বিএনপি
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবারই তাঁর নাম ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান। এদিনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।