Durand Cup কোয়ার্টার ফাইনালে কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল? জেনে নিন সূচি - 24 Ghanta Bangla News
Home

Durand Cup কোয়ার্টার ফাইনালে কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল? জেনে নিন সূচি

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দিয়েই শুরু হয়েছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই সরগরম ছিল শহর কলকাতা। সেই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দিয়েই শুরু হয়েছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই সরগরম ছিল শহর কলকাতা। সেই সময় প্যানাগিওটিস ডিলমপেরিসের মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল খাতায় কলমে কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল সবুজ-মেরুন। সম্পূর্ণ সময়ের শেষে ভারতীয় তারকা সাহাল আব্দুল সামাদের একটি মাত্র গোলে জয় ছিনিয়ে নিয়েছিল মেরিনার্সরা। তারপর টানা দুই ম্যাচে ও বজায় থাকে জয়ের ধারা।

ইংরেজিতে পড়ুন: Durand Cup Quarter-Final Schedule: When Will Mohun Bagan and East Bengal Play?

সাউথ ইউনাইটেড এফসির পাশাপাশি সিআইএসএফ প্রোটেক্টারসদের বিরুদ্ধে ও গোলের মালা দিয়েছিল সবুজ-মেরুন। যারফলে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই দল চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। অপরদিকে মোহনবাগানের কাছে মরসুমের প্রথম ডার্বিতে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ইস্টবেঙ্গল। অসুবিধা হয়নি তাদের। সিআইএসএফ প্রোটেক্টারসদের পাশাপাশি সাউথ ইউনাইটেডের মতো দলের বিরুদ্ধে ক্লিনশিট রাখার পাশাপাশি বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। যারফলে অন্যান্য দল গুলিকে টেক্কা দিয়ে পরের রাউন্ডে যেতে খুব একটা অসুবিধা হয়নি।

Also Read | এএফসি ম্যাচের আগে হাবাসের বার্তা, আল আরবির বিরুদ্ধে জয়ের কৌশল কী?

কিন্তু কবে কোয়ার্টার ফাইনাল খেলবে এই দুই দল, সেই প্রশ্নের উত্তর খুঁজছিল বাংলার ফুটবলপ্রেমীরা। অবশেষে সামনে আসলো ম্যাচ সূচি। সেই অনুসারে আগামী ১৬ই আগস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মশাল ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এসসি দিল্লি। গতকালে এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়ার পর এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে প্রত্যেকের। অপরদিকে, আগামী ১৭ই আগস্ট কোয়ার্টার ফাইনালে নামবে পড়শী ক্লাব তথা মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে আর্মি রেডের বিরুদ্ধে। এখন সেদিকে তাকিয়ে মোহন জনতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *