দিনরাত ঘাড় গুঁজে ডুবে থাকতেন মোবাইলে, চরম পরিণতি দক্ষিণী অভিনেত্রী শাকিলার - 24 Ghanta Bangla News
Home

দিনরাত ঘাড় গুঁজে ডুবে থাকতেন মোবাইলে, চরম পরিণতি দক্ষিণী অভিনেত্রী শাকিলার

Spread the love

দক্ষিণী ছবির অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী শাকিলা। যাঁর নানা ধরনের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। বিশেষ করে মালয়ালম সিনেমায় অভিনয়ের সুবাদে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করার খেসারত দিতে হচ্ছে তাঁকে। যে কারণে সম্প্রতি ঘাড়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে।

শাকিলা নিজেই জানিয়েছেন, দিনরাত ঘাড় গুঁজে মোবাইলে ঢুকে থাকার ফল ভুগতে হচ্ছে তাঁকে। বিছানায় পাশ ফিরে শুয়েও ঘণ্টার পর ঘণ্টা গেম খেলতেন অভিনেত্রী। এমনকী, তাঁর ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত এ ভাবেই। শুধু তাই নয়, নিজেই স্বীকার করেছেন রিলস-এ ডুবে থাকতেন তিনি।

এক নজরে

  • অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য মারাত্মক শারীরিক সমস্যায় পড়ে সম্প্রতি ঘাড়ে অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন দক্ষিণীর জনপ্রিয় অভিনেত্রী শাকিলার।

  • দিনরাত ঘাড় গুঁজে একটানা রিলস দেখা ও বিছানায় পাশ ফিরে ঘণ্টার পর ঘণ্টা গেম খেলার অভ্যাসের কারণে এই পরিণতি হয়েছে তাঁর।

  • অস্ত্রোপচারের পিছনে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, অভিনেত্রী বাধ্য হয়েছেন অস্ত্রোপচার করাতে। প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে অপারেশনের জন্য। তবে নিজের অসুস্থতার অভিজ্ঞতা সকলকে সতর্ক করার জন্যই জানিয়েছেন শাকিলা। প্রয়োজনের বেশি মোবাইল ব্যবহারই যে তাঁর জীবনে বড় ক্ষতি করেছে, এ কথা এক বাক্যে মেনে নিচ্ছেন শাকিলা।

অস্ত্রোপচারের পরে এখন অনেকটাই সুস্থ শাকিলা। নিজের জীবনের এই ঘটনার পরে শিশুদের সর্বক্ষণ মোবাইল দেখা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাকিলা। তিনি সকলের কাছে অনুরোধ করেছেন যেন ঘণ্টার পর ঘণ্টা বড়দের ভিডিয়ো গেম খেলতে দেওয়া বা রিলস দেখতে দেওয়া না হয়।

FAQ

অভিনেত্রী শাকিলার কী শারীরিক সমস্যা হয়েছিল এবং কেন?

উত্তর: অতিরিক্ত মোবাইল ব্যবহার, দিনরাত ঘাড় নাড়াতে না দিয়ে রিলস দেখা ও বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা গেম খেলার কারণে তাঁর ঘাড়ে গুরুতর সমস্যা দেখা দেয়।

এই শারীরিক সমস্যার সমাধানে তাঁকে কী চিকিৎসা নিতে হয়েছিল?

উত্তর: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাধ্য হয়ে তাঁকে ঘাড়ের অস্ত্রোপচার (সার্জারি) করাতে হয়েছিল, যার পিছনে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়।

এই ঘটনার পর শাকিলা অন্যদের কী বার্তা বা সতর্কতা দিয়েছেন?

উত্তর: তিনি সবাইকে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে সতর্ক করেছেন এবং বিশেষ করে ছোট শিশুদের ঘণ্টার পর ঘণ্টা ভিডিয়ো গেম খেলা ও রিলস দেখা থেকে দূরে রাখতে অভিভাবকদের অনুরোধ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *