Ram Nath Kovind Autobiography: 'কোবিন্দের অনুভূতিগুলো যুবসমাজের মধ্যে প্রভাব ফেলবে', প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী প্রকাশ করলেন মোদী | PM Narendra Modi Launches Ram Nath Kovind’s Autobiography ‘Trump of the Indian Republic: My Life, My Struggles’ - 24 Ghanta Bangla News
Home

Ram Nath Kovind Autobiography: ‘কোবিন্দের অনুভূতিগুলো যুবসমাজের মধ্যে প্রভাব ফেলবে’, প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী প্রকাশ করলেন মোদী | PM Narendra Modi Launches Ram Nath Kovind’s Autobiography ‘Trump of the Indian Republic: My Life, My Struggles’

Spread the love

প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী প্রকাশ করলেন নরেন্দ্র মোদীImage Credit: TV9 Network

নয়া দিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মীজীবনী “ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস” প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজ্ঞান ভবন থেকে কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতির জীবনযাত্রা আপনারা ওনার শব্দেই জানুন। ওনার লেখনী, অনুভূতিগুলো যেন বর্তমান যুব সমাজের মধ্যে প্রভাব ফেলে। অনেক কিছু শেখার রয়েছে। আমার অনেক শুভেচ্ছা রয়েছে।” তাঁর আরও সংযোজন, “কোবিন্দ তাঁর নিজের বইয়ের একটি সঠিক নামকরণও করেছেন।

জীবনে ওঠাপড়া লেগেই থাকবে, জীবনে অনেক সংঘর্ষও আসবে। তার মধ্যে দিয়েই নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। জিত আসবেই। আর এই জিত দেশের গণতন্ত্রের, লোকতন্দ্রের। মানুষ নিজের সফলতার কৃতিত্ব নিজে নেয়, আর ব্যর্থতার দায় সমাজের ঘাড়ে ঠেলে দেয়। কিন্তু মন উদার হলে ব্যক্তি সমাজের কল্যাণের কথাই ভাবে।”

এই বইয়ে প্রাক্তন রাষ্ট্রপতি
র শৈশব, প্রাথমিক জীবন ও নানা সংগ্রামের গল্প। সাধারণ জীবন থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর যাত্রার অভিজ্ঞতা রয়েছে।ভারতীয় গণতান্ত্র ও সমাজ গঠনে তাঁর অবদান ও মূল্যবোধের প্রতিফলন কয়েছে তাতে। 

এই আত্মজীবনী রামনাথ কোবিন্দের জীবন, সংগ্রাম ও কৃতিত্বের কথা তুলে ধরা হয়েছে। বইটিতে তাঁর প্রারম্ভিক জীবন থেকে শুরু করে জনজীবন এবং দেশের ১৪-তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের জীবনে রূপদানকারী মূল্যবোধ, অভিজ্ঞতা ও পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে। বইটি তাঁর জনজীবন ও দেশসেবার সময় অর্জিত অভিজ্ঞতার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *