Heavy Rain Alert: আবারও নিম্নচাপ! আজ থেকে ভাসবে এই এই এলাকা... | West Bengal Weather Alert: Low Pressure Area to Intensify, Heavy to Very Heavy Rain Expected Till August 15 - 24 Ghanta Bangla News
Home

Heavy Rain Alert: আবারও নিম্নচাপ! আজ থেকে ভাসবে এই এই এলাকা… | West Bengal Weather Alert: Low Pressure Area to Intensify, Heavy to Very Heavy Rain Expected Till August 15

Spread the love

প্রবল বৃষ্টির পূর্বাভাসImage Credit: Getty Images

কলকাতা: আবারও নিম্নচাপের ভ্রুকুটি । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপের জন্ম হয়েছে।   আরও শক্তি বাড়িয়ে রাজ্যের কাছে আসবে নিম্নচাপ।  নিম্নচাপের প্রভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ক’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশ্ববর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সন্নিহিত এলাকাগুলিতে। আজ উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা-হাওড়ায়।  বৃষ্টির মধ্যে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা।

গত কয়েকদিনে ঝড়বৃষ্টির মাঝে প্রবল বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ঝড়বৃষ্টির সময়ে মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *