Cooch Behar News | পেশাগত প্রশিক্ষণ না নিয়েই UPSC-তে বাজিমাত জয়দীপের - 24 Ghanta Bangla News
Home

Cooch Behar News | পেশাগত প্রশিক্ষণ না নিয়েই UPSC-তে বাজিমাত জয়দীপের

Spread the love

পেশাগত কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথমবারের চেষ্টায় UPSC-তে তাক লাগানো রেজাল্ট করলেন কোচবিহারের জয়দীপ সরকার। মাথাভাঙা হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতায় গিয়ে ফিশারি সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার সময় থেকেই ইউপিএসসির প্রস্তুতি শুরু। অনলাইন ক্লাস, ডিজিটাল শিক্ষামাধ্যম, বইপত্র এবং নিজের অধ্যবসায়কে ভরসা করেই UPSC CAPF (Assistant Commandant) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৫০তম স্থান অধিকার করেছেন তিনি। শীতলকুচির প্রত্যন্ত রাঙামাটি গ্রামের বাসিন্দা জয়দীপের এই সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *