Hair Care Tips: ৭ রকম ভাবে আপনার চুলকে রক্ষা করে এই একটি গাছ! জানুন কীভাবে কাজ করে ব্যবহারের নিয়ম - Bengali News | These plant care for your hair in 7 ways, know how to use it - 24 Ghanta Bangla News
Home

Hair Care Tips: ৭ রকম ভাবে আপনার চুলকে রক্ষা করে এই একটি গাছ! জানুন কীভাবে কাজ করে ব্যবহারের নিয়ম – Bengali News | These plant care for your hair in 7 ways, know how to use it

Spread the love

অ্যালোভেরা এমন এক ভেষজ উদ্ভিদ, যার ব্যবহার সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য রক্ষায় হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। এর পাতার ভেতরের থাকা স্বচ্ছ জেল শুধু ত্বকের জন্য নয়, চুলের জন্যও সমান কার্যকর। বিশেষত চুল পড়া, খুশকি, চুলের রুক্ষতা এবং ধীরে চুল বেড়ে ওঠার সমস্যায় অ্যালোভেরা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে আগেও বহুবার। জানেন নতুন চুল গজাতে এবং চুলের গ্রোথে অ্যালোভেরা কীভাবে কাজ করে? কেন এটি ব্যবহার করবেন আপনি?

১. চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায় – অ্যালোভেরা স্ক্যাল্পে লাগালে এটি এক প্রকার ঠান্ডা প্রভাব সৃষ্টি করে এবং চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায়। রক্তসঞ্চালন ভাল হলে চুলের ফলিকল বেশি পুষ্টি এবং অক্সিজেন পায়, ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।

২. মৃত কোষ পরিষ্কার করে – আমাদের মাথার ত্বকে মৃত কোষ জমে গেলে নতুন চুল গজানো বাধাগ্রস্ত হয়। অ্যালোভেরা জেলে থাকা এনজাইম মৃত কোষ ভেঙে ফেলে, যার ফলে স্ক্যাল্প পরিষ্কার হয় এবং নতুন চুল গজানোর পথ তৈরি হয়।

৩. খুশকি ও চুলকানি কমায় – খুশকি চুল পড়ার অন্যতম কারণ। অ্যালোভেরার অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বকে থাকা জীবাণু দূর করে খুশকি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্ক্যাল্পের চুলকানি ও প্রদাহ কমায়।

৪. ভিটামিন এবং খনিজে ভরপুর – অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন A, C, E ও B-কমপ্লেক্স, সঙ্গে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতো খনিজ। এগুলো চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

৫. চুল আর্দ্র রাখে – শুষ্ক ও রুক্ষ চুল সহজেই ভেঙে যায়। অ্যালোভেরা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলে আর্দ্রতা ধরে রাখে এবং চুলকে নরম, মসৃণ ও সহজে পরিচালনযোগ্য করে তোলে।

৬. pH ব্যালান্স ঠিক রাখে – অ্যালোভেরার pH মাথার ত্বকের সঙ্গে প্রায় মিল রয়েছে। ফলে এটি ব্যবহার করলে স্ক্যাল্পের প্রাকৃতিক pH ব্যালান্স ঠিক থাকে, যা সুস্থ চুলের বৃদ্ধির জন্য জরুরি।

৭. রাসায়নিক ক্ষতি কমায় – শ্যাম্পু, হেয়ার কালার বা হেয়ার স্টাইলিং প্রোডাক্টের কেমিক্যাল চুলকে দুর্বল করে। অ্যালোভেরা চুলের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা বাইরের ক্ষতি থেকে রক্ষা করে এবং চুল পড়া কমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *