মুম্বইয়ে ব্লিংকিট-এর কার্যালয়ে আরশোলার উপদ্রব, সাসপেন্ড করা হলো লাইসেন্স
অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খাবার
জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের মালাড এলাকায় অভিযান চালায় মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (Maharashtra Food and Drug Administration)। বিবৃতি দিয়ে এফডিএ (FDA) জানিয়েছে, ব্লিংক কমার্স প্রাইভেট লিমিটেড-এর পরিচালিত একটি কেন্দ্রে পরিদর্শন করা হয়। সেই সময়ে আধিকারিকরা ওই কেন্দ্রটিকে অস্বাস্থ্যকর অবস্থায় দেখতে পান। সেখানে প্রচুর আরশোলা ঘুরে বেড়াচ্ছিল তাও লক্ষ্য করেন তাঁরা। এফডিএ-র মতে, এই বিষয়টি ছিল খাদ্য নিরাপত্তা বিধির গুরুতর লঙ্ঘন। এই কারণে ওই কেন্দ্রটির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
বিস্তারিত আসছে…