প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ল, কারণ ব্যাখ্যা শুভেন্দুর, অসমকে ১০ কোটি দেবে রাজ্য - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ল, কারণ ব্যাখ্যা শুভেন্দুর, অসমকে ১০ কোটি দেবে রাজ্য

Spread the love

পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই কেন্দ্রের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দলীয় কার্যালয়ের বাইরে এলাকার মানুষের জন্য বিধায়কেরা যাতে এই কেন্দ্র থেকে পরিষেবা দেওয়ার কাজ করতে পারেন, তার জন্যই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা কাজ করবেন না, টাকা পাবেন না।’

বন্যা-বিধ্বস্ত অসমকেও ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে অসমে গত কয়েক দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই অবস্থায় প্রতিবেশী রাজ্যের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *