Sharadwat Mukherjee on Bangladesh: বাংলাদেশে মদ্যপান হারাম, তাই কাফ-সিরাপের নেশা করে: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত | Minister Sharadwat Mukherjee give message to young generation to leave addiction of anythings - 24 Ghanta Bangla News
Home

Sharadwat Mukherjee on Bangladesh: বাংলাদেশে মদ্যপান হারাম, তাই কাফ-সিরাপের নেশা করে: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত | Minister Sharadwat Mukherjee give message to young generation to leave addiction of anythings

Spread the love

শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla

কলকাতা: কাফ সিরাপ বিক্রিতে বড় নির্দেশিকা। পেসক্রিপশন (Pescription) ছাড়া আর কেনা যাবে না কোনও সিরাপ পরিষ্কার জানিয়েছে কেন্দ্র। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। কেন্দ্রের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, মানুষকে সচেতন হতে হবে। প্রেসক্রিপশন ছাড়া প্রচুর মানুষ কাফ-সিরাপ কেনেন। এমনকী, বাংলা থেকে বাংলাদেশেও কাফ সিরাপ পাচার হয়। তাই এ রাজ্যের স্বাস্থ্য়মন্ত্রীর আবেদেন, যাতে দুই দেশেরই যুব সমাজ এর থেকে সচেতন থাকে।

স্বাস্থ্যমন্ত্রী কী বলেছেন?

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “প্রচুর পরিমাণে কফসিরাপ এ রাজ্য থেকে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ নাকি সেখানে মদ্য়পান ও নেশা করাটা হারাম। কিন্তু হারামের কতটা হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। সীমান্তে প্রচুর চোরাচালানকারী আছে তাঁরা কাফসিরাপ এপার থেকে ওপার করে। এর থেকে ভালো ব্যবসা হয় না।” তিনি আরও বলেন, “কারণ, কাফ সিরাপের নেশা বাংলা তথা ভারতে অনেক অনেক কম। আমাদের এখানে মদ্যপান আইনি, বেআইনি নয়। কিন্তু সারা বাংলাদেশে মদ্যপান বেআইনি। তাই লোকে কাফসিরাপের নেশা করে। যখন ওদের ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছিল সেখানে মদের কথা উল্লেখ আছে। কাফসিরাপের কথা উল্লেখ নেই। ফলত ওদের কাছে সেটা হারাম নয়।”

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী এও জানিয়েছেন, কোনও ধর্মই নেশা করা শেখায় না। তাই যুব-সমাজ যাতে নেশা না করেন তাঁর আবেদন করেছেন তিনি। রাজ্যের মন্ত্রী বলেন, “মুসলিমসংখ্যা গরিষ্ঠ দেশে প্রচুর কাফসিরাপ চলে। কিন্তু কোনও ধর্মই নেশা করা শেখায় না। তাই বাংলাদেশ ও ভারত দুই দেশের যুব সমাজকে বলছি এর থেকে দূরে থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *