জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমীতে গণ্ড যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ২১ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ কর্কট রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৮টা ২৬ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী তিথি।
আজ গণ্ড যোগ ও বৃদ্ধি যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে পুষ্য নক্ষত্র ও অশ্লেষা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো শ্রীবিষ্ণুর দিন। আজ ভোর ৪টে ৫৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। নারায়ণের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।