Mamata Banerjee: মানুষ উন্নয়ন না পেলে পুরসভা রাখার দরকার কি: মুখ্যমন্ত্রী - Bengali News | Mamata Banerjee meeting with all chairmen of west bengal at Nabanna, updates - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: মানুষ উন্নয়ন না পেলে পুরসভা রাখার দরকার কি: মুখ্যমন্ত্রী – Bengali News | Mamata Banerjee meeting with all chairmen of west bengal at Nabanna, updates

মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Tv9 Bangla

রাজ্যের পুর পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার রাজ্যের প্রায় সব পুরসভার পুরপিতাদের নিয়ে বৈঠকে বসেছেন মমতা। বৈঠকের শুরুতেই পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। টাকা নিয়েও পরিষেবা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন মমতা। স্পষ্ট বলেন, “পুরসভা এবং পঞ্চায়েত কিন্তু মানুষকে পরিষেবাটা দেয়। আমি বেশ কিছু দিন ধরে দেখছি, দখল হলেও কেন অ্যাকশন নিচ্ছেন না?”।

  1. পুরসভা রাখার দরকার কী’

    বৈঠকের শুরুতেই মমতা বলেন, “আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন পুরসভা কিন্তু মানুষকে পরিষেবা দেয়। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কোথাও যখন দখলদারি চলছে, তখনও কোনও অ্য়াকশন নেওয়া হচ্ছে না। কেউ টাকা খাওয়াচ্ছে, কেউ টাকা খাচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নের কাজ না পায় তাহলে সেই পুরসভা বা পঞ্চায়েত রাখার দরকার কী!”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *