নেতাজিকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার হলেই আইনি পদক্ষেপ, ছাড় পাবেন না জনপ্রতিনিধিও, বার্তা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

নেতাজিকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার হলেই আইনি পদক্ষেপ, ছাড় পাবেন না জনপ্রতিনিধিও, বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধ দমন আইনের আওতায় পুলিশি পদক্ষেপ করা হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘নেতাজি’কে নিয়ে বিভ্রান্তিকর প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে। মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করেছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি-র ক্ষেত্রেও আইন সমান। একই পদক্ষেপ করা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *