চিকিৎসা নিয়ে অভিযোগ জানাতে রাজ্যে ২৪ ঘণ্টার ‘হেল্পলাইন’
রাজ্যের বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিক্যাল সেন্টার-সহ চিকিৎসা-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য একাধিক ব্যবস্থা চালু রাখার কথা জানাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।
হেল্পলাইন:
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টার হেল্পলাইন 1860-345-3512 নম্বরে অভিযোগ জানানো যাবে।