School Students Ill | হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম আধিকারিক
কলকাতার নামী বেসরকারি স্কুলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্রী। জ্বর, তীব্র পেটে ব্যথা ও বমির মতো উপসর্গ নিয়ে ছাত্রীদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অসুস্থ ছাত্রীর সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। কী ভাবে সংক্রমণ ছড়াল, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে আরজি কর হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে যান স্বাস্থ্য দপ্তরের যুগ্ম আধিকারিক দেবাশিস রায়।