IRCTC-তে টিকিট কাটার নিয়মে বড় বদল, নতুন PRS-এ মিলবে এই সুবিধা
নিজের পছন্দের আসন বা বার্থ বেছে নেওয়ার সুবিধা:
নতুন PRS-এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলছে বার্থ বেছে নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বুকিংয়ের সময়ে যাত্রীরা তাঁদের পছন্দের আসন বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে সেটা কবে থেকে পুরোপুরি পাওয়া যাবে, সেটা স্পষ্ট নয়।
Fare Calendar:
নতুন সিস্টেমে Fare Calendar যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর সাহায্যে যাত্রীরা বিভিন্ন তারিখের ভাড়া পাশাপাশি দেখে নিতে পারবেন। প্রয়োজনে তুলনামূলক কম ভাড়া যে দিন রয়েছে তা দেখে বুকিং করতে পারবেন।
তৎকাল বুকিং:
নতুন প্ল্যাটফর্ম তৈরির অন্যতম লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সময়ে (Peak Hour)-এ তৎকাল বুকিংয়ের সময়ে ওয়েবসাইটের উপর অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যও রয়েছে।