Suvendu Adhikari: ‘আর ২টো কাজ আমার বাকি থাকবে…’, ধর্মান্তর ইস্যু নিয়ে বড় কথা বলে দিলেন শুভেন্দু | Jangalmahal Development Push: Suvendu Adhikari Warns of Action Against Alleged Foreign Funded Conversions
বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
বাঁকুড়া: জঙ্গলমহলে উন্নয়নে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ৭ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করেন। তিন মাসের সরকারে তিনি কী কী কাজ করেছেন, আর কী কাজ করা বাকি রয়েছে, তা একটা বিস্তারিত তথ্য সাংবাদিক বৈঠকে দেন শুভেন্দু।
প্রান্তিক, সীমান্তবর্তী এলাকা, জঙ্গলমহলে ধর্মান্তকরণের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে বৈদেশিক অর্থের সাহায্যে ধর্মান্তরকরণের যে প্রক্রিয়া চলছে, সে সম্পর্কে প্রশাসন সম্পূর্ণ সচেতন। দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা আরও একবার স্মরণ করিয়ে বলেন যে, সীমান্তে জমি হস্তান্তর, ওবিসি তালিকা সংশোধন, ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল এবং গো-সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে, মহরমের উৎসবে তলোয়ার নিয়ে মিছিল বা প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছিল।
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিনের মধ্যেই UCC আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন।” আর তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর আর দুটি কাজ বাকি থাকছেন বলে জানান শুভেন্দু। তিনি বলেন, “আর দুটো কাজ আমার বাকি থাকবে। ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এটা আমি করছি।” পাশাপাশি জঙ্গলমহলের উন্নয়নের জোর দিয়ে আগামী তিন মাসের একটি পরিকল্পনাও নির্ধারণ করেছেন তিনি।