Breaking News Live: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সকাল থেকেই ঝাড়খণ্ডে বিজেপির বন‌্ধে উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সকাল থেকেই ঝাড়খণ্ডে বিজেপির বন‌্ধে উত্তেজনা

Spread the love

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সকাল থেকেই ঝাড়খণ্ডে বিজেপির বন‌্ধে উত্তেজনা

সোমবার, ঝাড়খণ্ড বিধানসভা অভিযান চলার সময়ে পড়ুয়াদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। তাদের আটকাতে ব্যবহার করা হয় জলকামান। আর এই ইস্যুকে সামনে রেখে এ বার পথে নামল বিজেপি। আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে, আজ, মঙ্গলবার, ঝাড়খণ্ড বন‌ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাঁচিতে উত্তেজনা। হরমু চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।

মহারাষ্ট্রে উদ্ধার প্রচুর বেআইনি অস্ত্র

মহারাষ্ট্রের জালনা থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, ২২টি তলোয়ার, ১৫টি ছোরা এবং ৪টি ধারালো অস্ত্র-সহ মোট ৪৪টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ফের ভারী বৃষ্টির আশঙ্কা, তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওডিশা উপকূলে। দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *