শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, একা হাতে যোধপুরের জলাশয় পরিষ্কার করছেন ‘পাগল সাহেব’
২০১৪ সালে ভারতে এসেছিলেন এই আইরিশ নাগরিক। সে সময়েই যোধপুর শহরের সৌন্দর্যে মুগ্ধ হন ক্যারন। তবে, একই সঙ্গে যোধপুরের ঐতিহাসিক জলাশয়গুলির করুণ অবস্থা দেখে তিনি বিচলিত হন। জলাধারে ভর্তি রয়েছে প্লাস্টিক, নোংরা-আবর্জনা। সেই শুরু হয় ক্যারনের যাত্রা। নিজের উদ্যোগে যোধপুর শহরের সমস্ত জলাশয়, পাতকুয়োর আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন তিনি।