পঞ্চায়েতের কাজ নিয়ে বার্তা মন্ত্রী দিলীপের
পঞ্চায়েত স্তরে দুর্নীতির তদন্ত অবশ্যই হবে। তবে এই মুহূর্তে সরকারের লক্ষ্য উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা আবাস যোজনার বাড়ি পাননি, তাঁদের সেই বাড়ি পাইয়ে দেওয়াকেই অগ্রাধিকার দেবে সরকার। মঙ্গলবার এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
পঞ্চায়েত স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল কোলাঘাটে। সেই বৈঠকে পরে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ জানান, পঞ্চায়েত স্তরে কোথায় কোন কাজে অগ্রগতি হয়েছে, কোথায় কোন আটকে, কী সমস্যা রয়েছে, সে সব নিয়ে আলোচনা হয়েছে। যে সব জায়গায় কাজের খুব বেশি অগ্রগতি হয়, আগামী এক-দু’দিনের মধ্যেই সেখানে কাজের অগ্রগতি লক্ষ করা যাবে বলেও জানান মন্ত্রী।