একাদশ–দ্বাদশ শ্রেণির কাউন্সেলিং, পিভিআর জমার নির্দেশে স্থগিতাদেশ
নবম–দশমে যোগ্য প্রার্থী রাকেশ আলমের কথায়, ‘নিয়োগ প্রক্রিয়ায় বারবার এই স্থগিতাদেশের ফলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ে তো নয়ই, বাস্তবে কবে নিয়োগ শেষ হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ প্রসঙ্গত, বর্তমানে নবম–দশমে হবু শিক্ষকদের নথি যাচাইয়ের কাজ করছে কমিশন। সেই কাজেও ওবিসি সংরক্ষণের নির্দেশিকা সামনে রেখে রাশ টানা হতে পারে।