West Bengal Live Update: হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ, রাস্তায় নামছে কালীঘাট শিবির | West Bengal Live News Suvendu Adhikari Mamata Banerjee Abhishek Banerjee Supreme Court Sumit Roy CID update on 10 August
তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিImage Credit: Tv9 Bangla
সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল ১০টা নাগাদ জনতার দরবারের বসবেন তিনি। এরপর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে, হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ করবে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে প্রতিবাদ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে, আজ ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে। পরপর তিনদিন সুমিতকে তলব করল সিআইডি।