Crime News: হাঁটতে উঠেছিলেন ছাদে, সেখানে যুবতীর গলায় তার পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে | Female Student Allegedly Assaulted by Security guard in PG Terrace by Security Guard, He Tied Wire in her neck
আহমেদাবাদ: পেয়িং গেস্ট হিসাবে থাকতে গিয়ে ধর্ষণের শিকার যুবতী। ধর্ষণের অভিযোগ উঠল পিজি-রই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। গলায় তার পেঁচিয়ে ওই যুবতীকে আটকে রেখেছিল নিরাপত্তারক্ষী। তারপর তাঁকে ধর্ষণ করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা।
ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। জানা গিয়েছে, নির্যাতিতা আনন্দনগরে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকত। ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে সে। শনিবার রাত ১০টা নাগাদ ওই যুবতী ছাদে উঠেছিলেন হাঁটার জন্য। তখন অভিযুক্ত নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাদে ওঠার পর থেকেই নিরাপত্তারক্ষী যুবতীকে উত্যক্ত করছিল। যখন ওই যুবতী ছাদ থেকে নেমে যাচ্ছিলেন, সেই সময় পিছন থেকে এসে তাঁর গলায় তার জড়িয়ে ফাঁস দিয়ে দেয় এবং ওই অবস্থায় তাঁকে ধর্ষণ করে। ওই অবস্থায় তাঁকে ফেলে রাখে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবতী।
অন্যদিকে যুবতীর অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই, রবিবার সকালে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। ধৃত নিরাপত্তারক্ষী আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে গুজরাটে থাকত। মাত্র কয়েকদিন আগেই সে নিরাপত্তারক্ষী হিসাবে কাজে যোগ দেয়। পুলিশের হাতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এসেছে। সেগুলিকেও খতিয়ে দেখা হচ্ছে।