Kolkata Heavy Rain: রাত বাড়তে আরও বাড়বে বৃষ্টি! কলকাতা-সহ কোন কোন এলাকায় সতর্কতা | Kolkata rain heavy showers lash city orange alert issued - 24 Ghanta Bangla News
Home

Kolkata Heavy Rain: রাত বাড়তে আরও বাড়বে বৃষ্টি! কলকাতা-সহ কোন কোন এলাকায় সতর্কতা | Kolkata rain heavy showers lash city orange alert issued

Spread the love

কলকাতা:  দিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যার পর বৃষ্টি। ঝেঁপে বৃষ্টি কলকাতা ও লাগোয়া শহরতলিতে। এখন কলকাতা ও লাগোয়া জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবার পারদ চড়ে পানাগড়ে পৌঁছয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। শহর ও শহরতলির তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি ছিল। এদিন দমদমের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে এবং আলিপুরে রেকর্ড করা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনভর চরম অস্বস্তিতে ছিল শহরবাসী।

তবে সন্ধ্যার পর বদলাতে শুরু করে আবহাওয়া। আচমকাই কালো মেঘে ঢেকে যায় চারপাশ। এরপরই ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা এবং লাগোয়া হাওড়া, হুগলি ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। মুষলধারে বৃষ্টির জেরে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় কিছুটা নেমে যায় তাপমাত্রা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি নামায় শহরের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা থাকলেও, দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *