সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি চিঠি, ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হলো। শুধু সৌরভ বা ডোনা নন, চিঠিতে তাঁদের পরিবার ও ব্যক্তিগত কর্মীদের নিরাপত্তা নিয়েও মারাত্মক হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গভীরভাবে উদ্বিগ্ন বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার।