Biman Banerjee: ফিরহাদের 'উদ্দেশ্য' নিয়ে প্রশ্ন বিমানের, কী বললেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ? | Biman Banerjee Slams Firhad Hakim, Says Claim That Opposition Was Silenced Is Untrue - 24 Ghanta Bangla News
Home

Biman Banerjee: ফিরহাদের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন বিমানের, কী বললেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ? | Biman Banerjee Slams Firhad Hakim, Says Claim That Opposition Was Silenced Is Untrue

Spread the love

ফিরহাদ হাকিমকে (ডানদিকে) নিয়ে কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla

বারুইপুর: দু’জনেই একই দলের। একজন রাজ্যের ডাকসাইটে মন্ত্রী ছিলেন। অন্যজন বিধানসভার অধ্যক্ষ। আজও দু’জনে এক দলে থাকলেও শিবির আলাদা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিম। আর বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন কালীঘাট তৃণমূলে। এবার ফিরহাদকে কটাক্ষ করলেন তাঁর একসময়ের সঙ্গী বিমান। ফিরহাদের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুললেন। একইসঙ্গে তৃণমূল আমলে বিধানসভায় বিভিন্ন বৈঠকে বিরোধীদের না ডাকা নিয়ে প্রাক্তন মন্ত্রীর মন্তব্যকে মিথ্যে বলে দাবি করলেন প্রাক্তন স্পিকার।

বিরোধীদেরকে আগে বৈঠকে ডাকা হতো না,বিরোধীদের বিধানসভায় বলতে দেওয়া হতো না – ফিরহাদ হাকিমের বক্তব্য সত্য নয় বলে তোপ দাগলেন প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

আগে বিরোধীদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকা হতো না। বিধানসভায় বলতে দেওয়া হত না।নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার পর দাবী করেছিলেন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম।সেই প্রসঙ্গে রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে বসে এবার মুখ খুললেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কালীঘাট পন্থী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। রবিবার বারুইপুরে টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বলেন, বিরোধীদের কে আগে ডাকা হতো না ফিরহাদ হাকিম যেটা বলেছেন একথা আদৌ সত্য না। আমাদের বিধানসভাতে যত মিটিং হত।অল পার্টি মিটিং।সব মিটিংয়ে বিরোধীদেরকে ডাকতাম।চিঠি দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা রেসপন্স করতেন না।বিধানসভায় আমি বিরোধীদেরকে অনুরোধ করেছি যে বিধানসভার গরিমাটা বজায় রাখুন।আপনারা মিটিংয়ে আসুন।তা সত্ত্বেও তারা আসতেন না। ফিরহাদ হাকিম আরও বলেছেন যে, ওদেরকে অর্থাৎ বিরোধীদেরকে বলার সুযোগ দেওয়া হতো না।আমি তো অবাক হয়ে গিয়েছি যে উনি তো একটা মন্ত্রিসভার সদস্য ছিলেন।ওনার দপ্তর নিয়ে যখন আলোচনা হত তখন দু’ঘণ্টার মধ্যে ৫০ শতাংশ সময় আমি বিরোধীদেরকে দিতাম।যদিও তারা সংখ্যাতত্ত্বের বিচারে অতটা সময় পাওয়ার কথা ছিল না।কিন্তু বিরোধীরা যাতে সব সময় কথা বলতে পারে তার জন্য সবসময় সুযোগ করে দিয়েছি।তবে এটা উনি কি উদ্দেশ্য নিয়ে বলেছেন তা আমি জানিনা।আমার মনে হয় ওনার নিজের এ বিষয়ে একটু সংশোধন করে নেওয়া উচিত।যে বক্তব্যটা উনি বলেছেন। এইভাবেই ফিরহাদ হাকিমের বক্তব্যের সমালোচনা করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

বিমান বন্দ্যোপাধ্যায় ( কালীঘাট পন্থী বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *