যন্ত্রণা বুকে নিয়েই কোন কঠিন সিদ্ধান্ত নিলেন শ্রুতি?

মাত্র মাস তিনেক আগে পার্সিয়ান এই বিড়ালছানা আসলানকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রুতি হাসান।

নতুন সদস্য এলে যেমন বদলে যাবে বাড়ির পরিবেশ, তেমনই আনন্দে সময় কাটবে সকলের বলে আশা করেছিলেন শ্রুতি।

সবই ঠিক ছিল। তবে পোষ্যকে বাড়িতে আনার দু’দিনের মধ্যেই অ্যালার্জিতে শরীর ভরে যায় শ্রুতির।

পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সামলাতে না পেরে বাধ্য হয়েই আসলানকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

শ্রুতি জানান, বিষয়টা নিয়ে বেশ কিছু দিন ধরে ভাবলেও বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী লেখা উচিত।

তাঁর কথায়, ‘আমি বরাবরই ভীষণ বিড়ালপ্রেমী। তাই আসলানকে দত্তক নেওয়ার বিষয়টাও খুব আনন্দের ছিল আমার জন্য।’

আসলান আসার পরে শ্রুতির ত্বকের যে সমস্যা হয়েছিল সেই বিষয়টাকে তিনি কোনও খাবার থেকে সমস্যা ভেবেছিলেন।

শেষপর্যন্ত শ্রুতি জানতে পারেন, আসলানের লোম এবং লালার কারণেও তাঁর অ্যালার্জি হতে পারে। রীতিমতো ভয় পেয়ে যান শ্রুতি।

পরিস্থিতি যাতে সামলানো যায় বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন শ্রুতি। কিন্তু কোনও কিছুতেই অ্যালার্জি কমেনি।