ভারতীয় দলে ছেলের কামব্যাকে আবেগপ্রবণ, ‘শায়েরি’ শুনিয়ে বার্তা সরফরাজ়ের বাবার - 24 Ghanta Bangla News
Home

ভারতীয় দলে ছেলের কামব্যাকে আবেগপ্রবণ, ‘শায়েরি’ শুনিয়ে বার্তা সরফরাজ়ের বাবার

Spread the love

সরফরাজ়ের কামব্যাকে বিশেষ ‘শায়েরি’ নওশাদের

ভারতের টেস্ট দলে সরফরাজ়ের কামব্যাকের পরে তাঁর বাবা নওশাদ খান একটি আবেগঘন শায়েরি বলেন। ভিডিয়োতে দেখা যায়, নওশাদ বলছেন, ‘ভালে নিকলা হ্যায় কোই রাতো কে বাদ সুরজ, লেকিন মেহনত কো মিলতা হ্যায় হামেশা কিসমত কা সাথ।’ অর্থাৎ, ‘অনেক রাত অপেক্ষার পরে সূর্য উঠেছে। অনেক রাত কাটার পরে আলো এসেছে। তবে পরিশ্রম করলে সব সময় ভাগ্য সহায় হয়।’

সরফরাজ়ের দীর্ঘ অপেক্ষা এবং ফের জাতীয় দলে কামব্যাকের দরজা খোলার পিছনে তাঁর কঠোর পরিশ্রমের কথাই যেন এই শায়েরির মাধ্যমে তুলে ধরেছেন নওশাদ। সরফরাজ়ের ক্রিকেটজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মেন্টরের ভূমিকাও পালন করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *