বহু দেহ নদের জলে ভাসতে শুরু করে, ভাটা পড়ে মাছ বিক্রিতেও
দিগন্ত মান্না, কোলাঘাট
স্বাধীনতার পরেও ইলিশ ধরায় ছেদ পড়েনি। বিপুল পরিমাণ ইলিশ স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব ছিল না। ট্রেনে করে ইলিশ অন্যত্র পাঠাতেন কোলাঘাটের ব্যবসায়ীরা। ট্রেনে ইলিশ তোলার জন্য রেলের গার্ড ও চালকদের কাছে কখনও কখনও অতিরিক্ত সময় দাবি করতেন তাঁরা।