আয়ুষ্মানে বিপুল দুর্নীতি! দেশজুড়ে বাতিল সাড়ে ৩ হাজার হাসপাতাল - 24 Ghanta Bangla News
Home

আয়ুষ্মানে বিপুল দুর্নীতি! দেশজুড়ে বাতিল সাড়ে ৩ হাজার হাসপাতাল

Spread the love

নয়াদিল্লি: ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY)-তে বড়সড় দুর্নীতির অভিযোগ। আর তার জেরে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দেশ জুড়ে…

নয়াদিল্লি: ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY)-তে বড়সড় দুর্নীতির অভিযোগ। আর তার জেরে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দেশ জুড়ে ২ হাজার ৩৫৯টি হাসপাতালকে তালিকা থেকে বাদ (De-empanelled) দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে আরও ১ হাজার ২০০টি হাসপাতালকে। সম্প্রতি লোকসভায় একটি লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করার পাশাপাশি ৩২৮ কোটি ৪৯ লক্ষ টাকা জরিমানাও করেছে সরকার। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ওই হাসপাতালগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে কোনও ক্যাশলেস চিকিৎসা মিলবে না। তাই হাসপাতালে যাওয়ার আগে উপভোক্তাদের বর্তমান তালিকাটি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্নীতি রুখতে প্রযুক্তিকেই হাতিয়ার করেছে সরকার। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) বা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের জালিয়াতি-দমন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি (Duplicate claims), উপভোক্তার পরিচয়ের অপব্যবহার বা অপ্রয়োজনীয় চিকিৎসার মতো সন্দেহজনক গতিবিধি ধরতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। সরকারের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে কোনও হাসপাতাল টাকা দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই জালিয়াতি ধরা পড়ছে। টাকা মেটানোর আগেই আটকে দেওয়া হচ্ছে ভুয়ো দাবি। সরকারি হিসেব অনুযায়ী, গত ৩১ জুলাই (২০২৬) পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করে ৬৭৬ কোটি ১৪ লক্ষ টাকার ক্ষতি ঠেকানো গিয়েছে।

একদিকে যখন দুর্নীতি রুখতে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে, তখন অন্য দিকে লাফিয়ে বাড়ছে আয়ুষ্মান ভারতের উপভোক্তার সংখ্যাও। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩ কোটি ৭৫ লক্ষ নতুন আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। পাশাপাশি, ওই বছরে ২ কোটি ৭৪ লক্ষ রোগীকে হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়। এর মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই সর্বোচ্চ ৩০.৬ লক্ষ রোগী এই সুবিধা পেয়েছেন। কেন্দ্র এই প্রকল্পের জন্য রাজ্যগুলিকে ৮ হাজার ৪৩৮ কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। গত ৮ অগস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৩৮ হাজার ৪৩৭টি হাসপাতাল আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২০ হাজার ৩৬৩টি সরকারি এবং ১৮ হাজার ৭৪টি বেসরকারি হাসপাতাল।

দীর্ঘদিন নাম ভাঁড়িয়ে ব্যাবসায়ীদের সঙ্গে প্রতারণা! শ্রীনগরে পুলিশের দাওয়াই মকবুল খাজাকে

সীমান্তের এক কিলোমিটারে নতুন প্রকল্প নয়, অনুপ্রবেশ রুখতে শাহের কড়া সিদ্ধান্ত

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *