ভোররাতে দুর্ঘটনার কবলে রহমান-পুত্র আমিন
চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন সঙ্গীতশিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন। সোমবার ভোরে গিন্ডির কাছে আমিনের পোর্শের সঙ্গে একটি র্যাপিডো ওয়াগন-আর-এর মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে আমিনের সঙ্গেই তাঁর এক বন্ধু ছিলেন। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে আঘাত সামান্য হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।