১২ বছর স্কুলে না গিয়ে বেতন? তিরে পার্শ্বশিক্ষক
গ্রামবাসীর প্রশ্ন, মৃগাঙ্কমোহন স্কুলে না গেলেও প্রতি মাসে বেতন নিলেন কী ভাবে? কার মদতে তিনি এ কাজ করেছেন? এ সবের সঠিক তদন্ত করে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং সমগ্র শিক্ষা মিশনের ডিইও-র কাছে। যদিও পার্শ্বশিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘২০২৫-এ শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস স্কুলে যেতে পারিনি। কিন্তু ১২ বছর ধরে স্কুলে না গিয়ে বেতন তোলার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্ত্রী জাজইল অঞ্চলের তৃণমূলের প্রধান হওয়ায় রাজনৈতিক চক্রান্ত করে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।’